The Song of life has a beautiful rhythm. At times we forget the lyrics, but as long as good people like you provide the melody, life’s music plays on.
I take this opportunity to express my heartfelt gratitude to all of you for your spontaneous and memorable participation in 50 th Anniversary of the Accounting department. Once in a Blue Moon, we find this sort of program. I strongly believe that our bondage will be more remarkable and fruitful if we keep continuing our untold endeavors. May Allah SWT bless all of us. Please Keep me in all of your prayers.
SUJOY
Very well said Ripon. Our whole team was really floated with the beautiful rhythm of the dreamy ocean in the last two memorable days. Comparing to the last few gatherings of our batch, I can confidently say that the 50th Anniversary gathering is the best in terms of number of presence, enthusiasm, cooperation, bonding and quality time spent as well. This event has brought out few Lion hearted friends for which all the 23rd batch friends felt that we can do more then what we can assume. We have some wonderful hard working organizers who did apparently an impossible work by finding out most of our friends and also contacted them to bring under the same umbrella.... and eventually we all got a fabulous gathering for two days. I also believe many more will join in this group/page who are yet to join. And others I am also very optimistic about the bright future with superb bonding of our 23rd Accounting batch of CU. God Bless You All.
হারুন
অনেকদিন পর আমরা দুটো দুরন্ত বেহিসাবি দিন পার করলাম আড্ডাবাজি করে। তাতে কী পাইলাম, কী পাইলাম না ওই চিন্তা পাত্তা পায় নাই। তবে এটা নিশ্চিত বলতে পারি এই দুদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। বহুবছর পর এতগুলো বন্ধুবান্ধবের সঙ্গ পাওয়া খুব দুর্লভ ঘটনা।
এই ঘটনা ঘটানোর জন্য যারা সবচেয়ে বেশি সক্রিয় ছিল- তাদের মধ্যে আরিফ, আসাদ, বিন্দু, হিমু, এমরান অন্যতম। এদের গুতা না খেলে অনেকে রেজিস্ট্রেশন করতো না, অনুষ্ঠানে হাজির হতো না। এর মধ্যে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল ১৪ তারিখ রাতে কপার চিমনিতে ২৩তম ব্যাচের আলাদা প্রোগ্রাম।
চট্টগ্রামের বাইরে থেকে যারা এসেছে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট সহ্য করেছে বন্ধুদের সাথে দেখা করার জন্য।
অনেক বছর পর আসাদ সুজয়ের সাথে পুরোনো দিনের কায়দায় আড্ডা দিতে পেরে খুব ভাল্লাগছে। বাবলুকে এখনো বাঁদরামি করতে দেখে মনে হয়েছে জীবন এখনো রসময়। আশুকে খাবার টেবিলে পাশে পেয়ে ধন্য হয়েছি। এরকম আরো অনেকের কথা বলা যাবে। এই সময়গুলো আমাদের অমূল্য ছিল সত্যি অমূল্য!!
এই অনুষ্ঠঅনে যাদেরকি মিস করেছি, এবার যারা আসতে পারেনি, তাদেরকে আমরা ভবিষ্যতের কোন আয়োজনে পেয়ে যাবো বলে আশা রাখতে পারি।
তো বন্ধুরা, আবারো আমাদের বসবে মেলা। অন্য কোন মাস কিংবা বছরে।
এমরান
ধন্যবাদ ২৩ এর সকল প্রিয় বন্ধুদের ১৪ ও ১৫ তারিখের স্মরণযোগ্য অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। বিশেষ করে ১৪ তারিখ রাতে সে মহা মিলন মেলায় । সে দিন দীর্ঘ ২৬/২৭ বছর পর বন্ধুদের হারিয়ে যাওয়া মুখ গুলো স্মৃতি পটে ধীরে ধীরে দৃশ্যমান হলো আর মুহূর্তে আবেগী হয়ে ওঠা। আমাদের এই অভূতপূর্ব মিলন ও আন্তরিকতা আরো বেশী কাছাকাছি নিয়ে এলো আমাদর বন্ধন আরো বেশি মজবুত করার জন্য।
আশুতোষ
চিন্তা করিস না কেউ, আগামী হীরক জয়ন্তী তে নাতি - নাতনি সহ হাজির হবো। ততদিনের জন্য হায়াত চেয়ে সৃষ্টি কর্তার নিকটে জোরে শোরে প্রার্থনা করো । সেই দিনের অনুষ্ঠান আরও ভয়ংকর ও আবেগময় হবে। হে প্রভু , তুমি আমাদের এ-ই মনোবাঞ্ছা পূর্ণ করো ।


